তিন মডেলে আসছে ওয়ানপ্লাসের পরবর্তী টিভি সিরিজ

২৮ জুন, ২০২০ ০২:৩৬  
গত সেপ্টেম্বরে স্মার্ট টেলিভিশন বাজারে প্রবেশ করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। কিউ১ এবং কিউ১ প্রো এই দুই মডেলে তখন কিউ১ সিরিজে টেলিভিশন উন্মোচন করে কোম্পানিটি। আগের দুটি মডেলে উচ্চমূল্যের এবং হাই-এন্ডের হওয়ায় কোম্পানিটি আগামী ২ জুলাই সাশ্রয়ী মডেলের টেলিভিশন উন্মোচন করার পরিকল্পনা করেছে। খবর জিএসএম এরিনা। ওয়ানপ্লাস ইতিমধ্যেই নতুন সিরিজটির বিভিন্ন ফিচার নিশ্চিত করেছে। শনিবার কোম্পানিটির পক্ষ থেকে আরও জানানো হয়, তিনটি মডেলে আসবে এই টেলিভিশন সিরজিটি। ওয়ানপ্লাস এই মডেলের স্ক্রিণ সাইজ ঘোষণা না দিলেও চলতি মাসের প্রথমদিকে ৩২ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চির টেলিভিশন সার্টিফায়েড হয়েছে। এছাড়া ধারণা করা হচ্ছে তৃতীয়টি হতে পারে ৫৫ ইঞ্চি সাইজের, যা কিউ১ সিরিজেও ছিলো। ৩২ ইঞ্চির মডেলটিতে এইচডি রেজ্যুলেশন থাকলেও ৪৩ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি মডেলের ফুলএইচডি এবং কিউএইচডি প্যানেল থাকতে পারে। ডিবিটেক/বিএমটি